Showing posts with label মেষ রাশির নারীদের বৈশিষ্ট্য. Show all posts
Showing posts with label মেষ রাশির নারীদের বৈশিষ্ট্য. Show all posts

Wednesday, June 6, 2012

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল ) : নারীদের বৈশিষ্ট্য

তাহলে আপনি একজন মেষ নারীর প্রেমে পড়েছেন? আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে সাবাস জানাবো নাকি সমবেদনা জানাবো। বায়রন যখন লিখেছিলেন, “পুরুষের ভালোবাসা তার জীবনের একটা দিক, কিন্তু নারীদের জন্য এটা সমগ্র অস্তিত্ব।” তখন তিনি বুঝি মেষ নারীদের কথা ভুলে গিয়েছিলেন। একজন মেষ নারী হয়তো ভাবেন যে ভালোবাসা তার সমগ্র অস্তিত্ব। কিন্তু সে তার চারপাশের পৃথিবী নিয়ে এতই মগ্ন এবং বলা বাহুল্য নিজেকে নিয়েও সে এত মগ্ন যে সে এই দিয়ে তার জীবন শুরু করে এবং এ দিয়েই তার জীবনের অন্ত হয়। সে অন্য যে কোন নারীর তুলনায় অনেক সহজে পুরুষের সান্ন্যিধ্য ছাড়াই জীবন কাটিয়ে দিতে সক্ষম।

অবশ্য পুরুষসঙ্গী ছাড়াই জীবন যাপন আর রোমান্সহীন জীবন যাপন এক কথা নয়। তার হৃদয়ে সবসময়ই সেই স্বপ্নপুরুষের জন্য হাহাকার থেকে যায়। সে হয়তো বহু আগেই বিলীন হয়েছে কিংবা এখনও অনেক দূরেই রয়েছে - নতুবা পালিয়ে আছে চোখের আড়ালে এবং স্পর্শের সীমানার বাইরে, ভবিষ্যতের কোন এক কুয়াশামগ্নতায় - কিন্তু তার কথা সে ভেবে যাবে বৃষ্টি ঝড়া এপ্রিল পর্যন্ত। সেই পুরুষ তাকে দূরের স্মৃতির মতো তাকে ছুয়ে যাবে প্রথম বসন্তের সময়। কিংবা যখন বিশেষ কোন গান শোনে কিংবা বজ্রপাতের আলোয়। যাইহোক, যখন তার বুক হাহাকার করে উঠবে সেই স্বপ্নপুরুষের জন্যে তখন যদি সে সশরীরে আশেপাশে উপস্খিত নাও থাকে তবুও আমাদের মেষ নারী ভীষণ কাতর হয়ে পড়বে না। তার স্বপ্নপুরুষ যা কিছুই করুক না কেন, সে তার চাইতেও ভালো কিছু করতে সক্ষম - এই হলো মেষ নারীর বিশ্বাস। বিস্তারিত...