Showing posts with label বৃষ রাশি. Show all posts
Showing posts with label বৃষ রাশি. Show all posts

Sunday, June 10, 2012

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : নারীদের বৈশিষ্ট্য

আমার মনে পড়ছে এক লেখিকার সাথে তার বাবা-মার আচার-আচরণ, স্বভাব, ব্যবহার সংক্রান্ত আলোচনার কথা। এই লেখিকার মা জন্ম নিয়েছিলেন মে মাসে। মায়ের সম্পর্কে বলতে গিয়ে লেখিকা বললেন, “আমার মা খুব লম্বা মহিলা ছিলেন।” আমি তাকে বললাম, “তাহলে আপনি নিশ্চই আপনার বাবার আকারটা পেয়েছেন।” কেননা মেয়েটার উচ্চতাটা আর দশটা মেয়েদের থেকে বেশি ছিলো না।” সে হাসলো।

আর তারপর সে যা বললো সে কথা আমি কোনদিন ভুলবো না। সে বললো, “আমি ইঞ্চির হিসাবটা বলিনি। আমার মা আমার থেকেও খাটো ছিলেন। আমি আমার মনের কথাটা বলেছি।” মেয়েটা ছিলো মীন জাতিকা, যে মীন সাধারণত আপনার অন্তরে দৃষ্টিপাত করে।

সে ঠিকই বলেছিল। একজন বৃষ নারী উঁচু একজন নারী। হোক না সে ৫ ফুটেরও কম লম্বা কিন্তু সে ততটাই উঁচু হয়ে উঠতে সক্ষম যতটা উঁচু হলে জীবন তার সমুখে যে জরুরী অবস্খার সৃষ্টিই করুক না কেন সেটার মোকাবেলা করা যায়। অনেকভাবেই একজন বৃষ নারী সৎ এবং ভালো, এবং এমন সব গুণের সমষ্টি যা পুরুষেরা প্রত্যাশা করতে থাকে কিন্তু পায় খুব কমই। তার রাগটা হয়তো এতই ভয়ানক যে একজন শক্ত পুরুষকেও দৌড়ে বনের দিকে পালাতে কিংবা অন্তত টেবিলক্লথের নিচে মাথা ঢেকে লুকাতে বাধ্য করবে, তবে আশার কথা এই যে পর্যাপ্ত পরিমাণ উল্টাপাল্টা কথাবার্তা কিংবা কাজকর্ম ছাড়া এরকম ভয়ঙ্করভাবে রাগান্বিত সে হবে না। সাধারণত আপনি যদি তাকে মানুষ্য সহ্য ক্ষমতার উর্ধ্বে তাকে অত্যাচার না করেন, কিংবা ভাগ্য যদি তার হাতে সত্যিকার অর্থেই একদম খারাপ তাসগুলোকে চালান না করে তাহলে সে তার জীবনের খেলাটা সততার সাথে, ঠান্ডা মাথায় আর প্রশংসনীয় স্তিধীর সাথেই খেলে যাবে। সাধারন মেয়েদের কান্না আর ছলাকলায় তার সারল্য, আর স্বভাবগত সততা মলিন হয় না। একজন বৃষ নারীর নৈতিক এবং আবেগী সাহসটা যেকোন শক্ত পুরুষের তুলনায় কোন অংশে কম নয়, কিন্তু নিজের লিঙ্গে তার এতই আত্মবিশ্বাস যে আপনি যদি তার বস্ হতে চান তো সে আপনাকে সেই জায়গাটায় বসতে দেবে। কিন্তু আপনি যদি জায়গাটা পূরণ না করেন তো সে নিজেই সব নিয়ন্ত্রণ নিয়ে নেবে, যদিও সে আন্তরিকভাবে আপনাকেই ঐ জায়গাটাতে প্রত্যাশা করে। সে একজন সত্যিকার পুরুষকে চায়, কেননা সে নিজে একজন সত্যিকার নারী, আর এ জন্যে সে গৌরবান্বিত। তার কাছে, নারী হওয়া মানেই একটা ভীতু লাজুক মেয়ে, কিংবা নরম সরম তুলোর পোটলা, কিংবা এমন কেউ যে নিজের পথ নিজে বাতলে নিতে ভয় পায়। বেশিদিন লাগবে না, আপনি বুঝতে পারবেন যে তারও একটা নিজস্ব মন আছে, আর সেই মনটা যথেষ্ট দৃঢ় যে তার কোন একটা লক্ষ্যে পৌছাবার পথে কোন কুটুক্তি, মন্তব্য কিংবা বাধার কাছে নতি স্বীকার করে না।

একজন গড়পড়তা বৃষ নারীর মধ্যে ততটুকু আত্মনিয়ন্ত্রন রয়েছে যতটুকু থাকলে একদল বন্যঘোরাকে নিয়ন্ত্রণে রাখা যায় (তার ভেতরের ইচ্ছা শক্তির ব্যাখ্যা দেবার জন্য এই নিরপেক্ষ কথাটা বললাম), অবশ্য সে যদি এটা করতে আগ্রহী হয়।

মেষ, সিংহ কিংবা চন্দ্র -এর প্রভাব থাকলে তার মধ্যে কিছুটা নিষ্ঠুরতা আর আবেগের ঝড় প্রবাহীত হতে পারে, আর যদি তার জন্মকুষ্ঠিতে মীন কিংবা মিথুনের শক্ত প্রভাব থাকে তো সে বরং কিছুটা অস্খির আর দূর্বলচিত্তের হবে। কিন্তু বৃষের গুণাবলী সম্পন্ন একজন সাধারন নারী সব ক্ষেত্রেই আত্ম নিয়ন্ত্রন বজায় রাখবে। এটা একটা ভালো গুণ, কেননা তার সাধারণ শান্ত বহিরাবরণের নিচে একটা বিচারবুদ্ধিসম্পন্ন চেতনা রয়েছে যা তাকে নিয়ন্ত্রণে সাহায্য করে। বিস্তারিত...

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : পুরুষদের বৈশিষ্ট্য

ভাবছেন যে বৃষ পুরুষ একজন শান্ত, বাস্তববুদ্ধিসম্পন্ন, সচেতন, যেন পুরোনো একজোড়া জুতোর মতো বিদগ্ধ মানুষ আপনার ধারণা সত্য আর আপনি হয়তো আরও লক্ষ্য করবেন যে সে যে কোন কাজ করবার ব্যপারে ধীর স্খির, সুচিন্তিত এবং সতর্ক এটাও সত্য সুতরাং, আপনি হয়তো যুক্তি দিয়ে চিন্তা করে এই উপসংহারে আসবেন যে সে তেমন একটা রোমান্টিক নয়

কিন্তু সৌভাগ্যজনকভাবে আপনার এই অনুমান ঠিক নয় আপনি কোথেকে এই ধারণা পেয়েছেন যে বৃষ পুরুষের স্বভাব চরিত্র আপনি যুক্তির বিচারে যাচাই করলে সেটা সত্য হবে? সম্ভবত কোন একজন তুলা রাশির যুবকের কাছ থেকে যে আপনার মনে নিজের একটা জায়গা করে নেবার চেষ্টায় ব্যস্ত? বস্তুত তার এই কথাটা মিথ্যা বৃষের মতো পুরুষোচিত ব্যক্তিত্বের চারিত্রিক বৈশিষ্ট্যের ধাঁধাটা বুঝতে যুক্তির প্রয়োগ তেমন একটা কাজে আসে না, আর যেখানে তার উপর শুক্রের মতো একটি রোমান্টিক শান্ত গ্রহের প্রভাব রয়েছে

আপনিই তার জন্য উপযুক্ত নারী কিনা সেটা বুঝে উঠতে একজন বৃষ পুরুষ বেশ সময় নেবে কিন্তু প্রেমের পুকুরে ঝাঁপ দিয়ে দেখবে যে আপনি একটা খেলনা হাঁস, যার মধ্যে পানি ভরতেই কেউ ভুলে গিয়েছে এরকম ঘটনা নিজের জীবনে  সে ঘটতে দেবে না কিন্তু একবার যদি সে বুঝতে পারে যে আপনিই তার সেই, আর একবার যদি সে সিদ্ধান্ত নেয় যে আপনাকে সে অর্জন করে নেবে তো আপনার ঐ তুলা রাশির জাতককে তার পাশে বড় নাস্তানাবুদ মনে হবে আপনার এমনকি সে প্রেমে বিভোর সিংহ পুরুষ কিংবা আবেগী বৃশ্চিক পুরুষকেও লজ্জায় লাল বানিয়ে দেবে এই বিচারবুদ্ধিসম্পন্ন, প্রায়োগিক, ধীর স্খির পুরুষটি প্রতিদিন আপনাকে একটা করে গোলাপী গোলাপ পাঠাবে যতদিন না আপনি তার বিয়ের প্রস্তাবে রাজী হন কিংবা তার অন্য যে কোন প্রস্তাবেই রাজী না হন এমনকি সে আপনার জন্যে একটা গান কিংবা কবিতা লিখে লজ্জায় হয়তো নিচে তার নাম অনুল্লেখিত রেখেই খামে ভরে পাঠিয়ে দেবে এই ভেবে যে আপনি ঠিকই কবিটিকে চিনে নিতে পারবেন বৃষ পুরুষ কোমলপ্রকৃতির, ভদ্র এবং রক্ষণশীল একজন প্রেমিক তার ভোগবিলাসী মন আপনার চমকপ্রদ সুগন্ধি, ত্বকের কমনীয়তা কিংবা চুলের কোমলতায় মুগ্ধ হয়ে ধরাশায়ী হয়ে পড়বে সে হয়তো আপনার রূপের প্রশংসায় ব্যকুল হবে না কিন্তু ঠিকই সে আপনাকে তার ভালো লাগার কথা কোন এক ভাবে জানিয়ে দেবে বৃষদের মনে স্পর্শ মানেই ধরা ছোঁয়ার ব্যাপার বিস্তারিত...

Saturday, June 9, 2012

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : সন্তানদের বৈশিষ্ট্য

আপনার নবজাতক শিশুটিকে জামা পড়িয়ে হসপিটাল থেকে বাড়ি নেবার পথেই বুঝতে পারবেন যে সে বৃষ শিশু। “এই সুন্দর সোয়েটারটা পড়ো, এটা তোমার দাদি তোমার জন্যে বুনেছে।” আপনি হয়তো আহ্লাদ দিয়ে মাতৃসুলভ স্বরে কথাটা বলবেন। “কেন তুমি তোমার ছোট হাতটাকে মুঠি করে রেখেছ আর কেনইবা তোমার শরীরটাকে শক্ত করে রেখেছো? তুমি ভালো বাচ্চা না? ছেড়ে দাও, দাও বাবা।”
“আমাকে চেষ্টা করতে দাও” - আপনার স্বামী বলবেন। “এবার আসো সোনা, হাতগুলোকে এই হাতার মধ্যে ঢুকিয়ে দাও দেখি, খুব সহজ। এই চার্লি তুমি আমার কথা শুনছো বাবা? মুঠি খুলো, তোমার হাতদুটো মেলে ধরো। মেলে ধরো!”
ইতোমধ্যে নার্স চলে আসবে। “হতাশ হবেন না”, সে বলবে। “ছোট বাচ্চারা জামা পড়তে চায় না। আল্লাহ কি সুবোধ শিশু, একদম জেগে আছে, কিন্তু সে কথা বলছে না।”
“হ্যাঁ সে খুব চুপচাপ”, আপনার স্বামী বলবেন। “কিন্তু সে তার হাতদুটোকে বুকের উপর চেপে ধরে আছে। সহজে তার হাত মেলে ধরা যাচ্ছে না। ভালো শক্তি তার গায়ে, আমি হাতদুটোকে খুলতেও পারলাম না।”
“আমার মনে হয় সে সোয়েটারটা পড়তে চাচ্ছে না,” আপনি অস্বস্তি নিয়ে বলবেন। মায়ের অতিচেতনাটা আপনার মধ্যে জাগ্রত হতে শুরু করেছে।  নার্সটি তার পেশাগত দক্ষতা নিয়ে এগিয়ে গেল, “আমি করছি, আসো দেখি বাবু, এইতো, হ্যা! হাতার মধ্যে তোমার মুষ্ঠিটা দাও - হ্যা এইতো লক্ষি বাচ্চা।” নার্স বাচ্চাটার হাতটাকে সোয়েটারের হাতা দিয়ে জোড় পূর্বক ঢোকাবার চেষ্টা করে, আর হঠাৎ আপনার শিশুটির মুখ গভীর নীল, রক্তবর্ণ লাল রঙ ধারন করে, আর একটা তীব্র চিৎকার বেড়িয়ে আসে তার মুখ থেকে, যে শব্দে ফ্লোরের সবকজন নার্সি দৌড়ে ছুটে আসে। (এটা আসলে চিৎকার কমই ছিলো বরং হুংকারই বোধকরি প্রকৃত শব্দ) হলের ইনটার্ন ভাবছিলেন বেইজমেন্টে বুঝি বয়লারটাই ফেটে গেছে।) আপনার বৃষ শিশুটি এটাই বুঝিয়ে দিলো যে কেউ কোন ব্যাপারে তাকে জোড় করবে এটা সে পছন্দ করে না। এটা একটা সতর্কতা বানী। আর এর পূনরাবৃতিও হবে। বিস্তারিত...

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : বসদের বৈশিষ্ট্য

আপনি কি বলছেন যে আপনার উদার বৃষ বস্ কখনই রাগারাগী কিংবা সমালোচনা করেন না। আর আপনারও অন্য কারো কাছ থেকে এরকম একজন শান্ত, সুবোধ প্রিয় মানুষকে কীভাবে খুশি রাখতে হবে এ ব্যাপারে কোন কৌশল কিংবা পরামর্শের প্রয়োজন হয় না? আপনি ঠিক যেখানে তাকে দেখতে চান সেখানেই পেয়ে গেছেনন্ধ একদম হাতের মুঠোয়? সম্ভাব্য বিপর্যয় রোধ করার জন্যে তাহলে আপনি ঠিক সঠিক সময়েই পেয়েছেন রাশিচক্রের এই বইটা। বেশি দেরি হওয়ার আগেই আপনার বৃষ বস্-এর একটা স্বভাব স্মরণ করে নিনন্ধ তার ধৈর্যকে যেনো আপনি খুব বেশি পরীক্ষার মধ্যে না ফেলেন।

যতটা শোনাচ্ছে তার থেকে এ কথাটা গুরুতর। আপনার বস্ যদি বৃষের গুণসম্পন্ন জাতক হন তো সে এতই ধৈর্যের অধিকারী হবে যে আপনি তার ধৈর্য পরীক্ষার ঝুঁকি নেয়ার লোভটা সামলাতে সমস্যায় পড়ে যাবেন। তার ব্যবহার এতই চমৎকার আর মেজাজ এতই ঠাণ্ডা যে আপনি তাকে ভাববেন যে সে, ‘বেচারা বৃদ্ধ তালুকদার’। আর তখনই আপনি তার সঙ্গে এমন ব্যবহার করবেন যেন সে খুব মজার, সুন্দর একটা নিরীহ ভালুক। আর যদিও সে কিছুটা জেদি কিন্তু সে উদার আর একদমই নিরীহ। আপনি হয়তো গোল্ডিলকের কথা স্মরণ করে ভাবছেন তার মতোই আপনার বাকি জীবনটা সুখেই কেটে যাবে। আর আপনি সব প্রহরীদেরকে ঘরে চলে যেতে বলবেন। আর এটাই আপনার চরম ভুল হবে। এটাই হয়তো শেষ হওয়ার শুরু হয়ে উঠবে।

হ্যাঁ আমি জানি বুড়ো ভালুকের পরিজ খেয়ে সে যেমন বাকি দিনগুলি তার বড় চেয়ারটাতে বসে আর বিছানায় শুয়ে শুয়ে পার করেছে আপনিও তেমনি সুযোগ পেয়ে গিয়েছেন। কিন্তু ভালুকরা এঁড়ে গরু নয়। আপনার প্রাণিগুলো স্টক মার্কেটে গিয়ে খুব মেলামেশা করে বলেই একটাকে অন্যটার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ভাববেন না যে তারা অফিসেও একই রকম মেলামেশা করবে। ভালুকরা বনে থাকে আর মাঝে-মধ্যে মধুর খোঁজে যায়। এঁড়ে গরু ফার্মে থাকে আর যেসব মানুষ তাদের খোঁচায় তাদের পেছনে ধেঁয়ে যায়। ভালুকরা অপরিচিতদেরকে শক্ত করে চেপে ধরে। সেটা ক্ষতি করার উদ্দেশ্যে নয় বরং মজা করার জন্যে। তারা ছলাকলাপূর্ণ। ষাঁড়েরা অনধিকার প্রবেশকারীদেরকেই হোক আর চাইনিজ দোকানই হোক ধ্বংস করতে অন্ধ ক্রোধে উন্মত্ত হয়ে ধেঁয়ে যায়। প্রাণিবিদ্যার শিক্ষা শেষ করছি। বিস্তারিত...

Wednesday, June 6, 2012

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : সহকর্মীদের বৈশিষ্ট্য

প্রথমত, আমি ভাবছি না যে আপনার একজন বিক্রেতা রয়েছে যে কিনা বৃষ জাতক। কিন্তু যদি একজন থাকে তো শীঘ্রই তার রাশিচক্রটা পড়ে দেখুন। তার কিছু গ্রহ হয়তো মিথুন, মেষ, সিংহ কিংবা মীনের দিকে ঝুঁকে আছে। সেক্ষেত্রে তাকে আপনার এখানে নিরাপত্তার সাথেই কাজ করতে দিতে পারেন। অন্যথায় আপনাদের দু’জনের আরামের জন্যই তাকে আপনার প্রতিষ্ঠানেই অন্য কোন পদে বহাল (কিন্তু আল্লারওয়াস্তে তাকে জোড় করবেন না) করতে পারেন।

একজন সাংগঠনিক প্রবর্ধক কিংবা বিক্রেতা হিসেবে সে আপনার ক্রেতাদের মনে ভালো কোন প্রভাব বিস্তারে ব্যর্থ হবে। আপনার পণ্যের প্রশংসাসূচক ব্যাখ্যার সময় তার আচরণটা হবে, “আপনি যদি চান তাহলে এটা নিন। কিন্তু যদি না চান, তাহলে আসতে পারেন।” একজন সম্ভাব্য ক্রেতার সাথে তার ব্যাবহারটা মন জয় করবার মতো হবে না। কিংবা সে কথাবার্তায় বেশ কমনীয়, নিজস্ব কল্পনা মিশিয়ে পণ্যের গুনাগুণ সম্পর্কিত তথ্য ভালো বলতে জানে এমনও নয়। যদি না আপনি, “হ্যা, আহা, জী, হু হু আর হ্যাহ - ইত্যাদিকে কল্পনার মাধুরী মিশিয়ে পন্যের গুণাগুণ গাওয়া বলে বিবেচিত করেন। আবার এমনও নয় যে তার মধ্যে আকর্ষণ করবার মতো কোন গুণ নেই। তার গুণ আছে কিন্তু সেটা সাধারণত মানুষকে ফুলিয়ে, ভুলিয়ে ভালিয়ে কোন কিছু জোড় করে চাপিয়ে দেবার মধ্যে পড়ে না। সম্ভবনা বরং বেশি যে সে ক্রেতাদেরকে বলবে কেন তাদের এইসব কেনা উচিত নয়।

সবচে গুরুত্বপূর্ণ কারন, যার জন্যে বৃষরা বিক্রয় প্রতিনিধী হতে পছন্দ করে না, কারন তাদের স্বভাবের মৌলিক চাহিদা হলো নিরাপত্তা। তার পেশায় একটা নিরাপত্তার আভাস থাকতে হবে নচেৎ তার ভিতরের সফল হবার যে প্রচন্ড সম্ভবনা বিরাজ করছে সেটা জলের মতোই স্বস্তা হয়ে উঠবে। কোন ক্ষেত্রে যত বড় পুরস্কারই দেয়া হোক না কেন, এর পরিমাণ যদি উঠা নামা করবার সম্ভবনা থাকে তো বৃষ বরং এমন একটা চাকরি খুজে নেবে যেটাতে সে প্রতি সপ্তাহে কত টাকা পাবে সেটার একটা নির্দিষ্ট পরিমান উল্লেখ আছে। এতোগুলো পণ্য বিক্রি করতে পারলে এতো টাকা কমিশন পাওয়া যাবে এ ধরনের কাজে যে বৃষটি নিযুক্ত তার মতো অসুখী মানুষ বোধহয় আর একটাও খুঁজে পাওয়া যাবে না। একটা নির্দিষ্ট বেতন আর বেশি বিক্রয়ের উপর ভিত্তি করে কিছু বোনাস টাকা - এ ধরনের চাকরি হয়তো তার প্রত্যাশার সাথে কিছুটা যায় - কিন্তু তার পরও বিক্রেতার পদটা তার জন্য কোন ভালো জায়গা নয়। বিস্তারিত...

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : সাধারন বৈশিষ্ট্য

কীভাবে চিনবেন

ভ্রমণের পোকা আমার এক বন্ধু দুনিয়ার সব জায়গাতেই অন্তত দু’বার যাওয়া হয়ে গিয়েছিল তার একদিন স্মৃতিচারণ করে সে বললো যে, ট্র্যাম্প স্টিমারে চড়ে দক্ষিণ স্পেনে তার প্রথম ভ্রমণের স্মৃতি সে কোনদিন ভুলতে পারবে না একদিন সে ডকে দাঁড়িয়ে সমুখের সৌন্দর্যের প্রশংসা করছিল উপভোগ করছিল উজ্জ্বল নীল ভূমধ্যসাগরের মধ্যে চমৎকারভাবে জেগে ওঠা বিশাল এক শিলাখন্ড জাহাজের কেউ চিৎকার করে উঠলো, ‘দেখ দেখ, গিব্রালটারের শিলাখন্ড!’ ভয় শ্রদ্ধা আর অবাক বিস্ময়ের মাধুর্যে আমার বন্ধু এই শিলাখন্ডের একটা ছবি তার বাড়ির লোকজনের জন্য তুলে নিলেন এরপর সে তার পাশের চেয়ারে বসা অনাসক্ত কিশোরটির দিকে চোখ ফেরালেন আর কাব্যিক ভঙ্গিতে বললেন, ‘কি সুন্দর তা-ই না? কতই না জল এই পাথরগুলোর উপরে আছড়ে পড়েছে শতাব্দীর পর শতাব্দী ঝড় এসে আঘাত হেনেছে এর গায় আর্মিরা হত্যা করতে চেয়েছে সভ্যতা এসেছেন্ধ আবার পুরনো হয়ে অতীত হয়ে গেছে কিন্তু এই শিলাখন্ড ঠিক এখানেই রয়ে গেছে কোন কিছুই এটাকে বদলাতে পারেনি আর কেউ এটাকে সরাতেও পারে না’ কিশোরটি উত্তর করলো, ‘হ্যাঁ, আমাকে আমার বুড়ো মানুষটার কথা মনে করিয়ে দিলেন’

কিশোরটির বাবা মে মাসে জন্ম নিয়েছিলেন আর এভাবেই আপনি একজন বৃষ অর্থাৎ ষাঁড়কে চিনতে পারেন এদেরকে পাওয়ার সবচে’ উর্বর সম্ভবনাযুক্ত স্খানগুলো হলো কোন ফার্ম ব্যাংক কিংবা রিয়েল এস্টেট অফিস কিন্তু অন্যান্য তৃণভূমিতেও, দু:খিত পেশাতেও এদেরকে চড়ে খেয়ে বেড়াতে দেখতে পাবেন ইঞ্জিনিয়ার, নায়ক-নায়িকা, কর্মচারী, মালি, রাজা-রানী, চিমনি পরিষ্কার করার লোক, কসাই, পাউরুটি, কেক ইত্যাদি প্রস্তুতকারী, কিংবা মোমবাতি প্রস্তুতকারকন্ধ এদের সবার মধ্যেই বৃষজাতকদের খুঁজে পাবেন খুব শক্ত গোছের কোন নীরব মানুষকে দেখলেই বুঝতে পারবেন যে সে বৃষ জাতক তার খুব ঘনিষ্ট হওয়ার আগ পর্যন্ত তার যে মুদ্রাদোষগুলোর সঙ্গে পরিচিত হবেন সেগুলো হলোন্ধ হ্যাঁ, নাহ, ধন্যবাদ, দেখা হবে আর নাহ-এর ব্যতিক্রম হিসেবে আহ-আহ তার জন্মের সময় যদি মিথুন, মেষ, ধনু ইত্যাদির প্রকট কোন প্রভাব পড়ে থাকে তবে সে কিছুটা বাচাল প্রকৃতির হবে আর হাঁটার সময় কিছুটা লাফিয়ে চলবে কিন্তু বৃষের প্রকৃত নমুনাসূচিত যারা তারা সাধারণত সাবধানে পরিচ্ছন্নভাবে হাঁটে আর কথা বলে গুছিয়ে মেপে মেপে। বিস্তারিত...